শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

বানিয়াচংয়ের ৬টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরীক্ষা অনুষ্ঠিত

  • আপডেট টাইম শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৬৭২ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচঙ্গ উপজেলায় এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ৬ পরীক্ষা কেন্দ্রে ১৭শত ১১ পরীক্ষার্থীর মধ্যে ২জন অনুপস্থিত ছিল। বানিয়াচং এলআর সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মজিদ জানান বানিয়াচং সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ভেন্যুসহ তার কেন্দ্রে ৭শত ৩জন পরীক্ষার্থীর মধ্যে ১জন অনুপস্থিত। এ কেন্দ্রের অতিরিক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা যুব উন্নয়ন অফিসার সারোয়ার সুলতান আহমেদ জানান, যে কোন সময়ের তুলনায় শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দৌলতপুর ইউনিয়নের কাদিরগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের অতিরিক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী শিক্ষা অফিসার মোঃ শফিকুল ইসলাম জানান, ৪শত ৬৬জন পরীক্ষার্থী সুষ্ঠুভাবে পরীক্ষা দিয়েছে। সুজাতপুর ইউনিয়নের ইকরাম নন্দপাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র, সুজাতপুর হানিফ খান দ্বিমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্র বানিয়াচং সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রসহ সবগুলো কেন্দ্রেই শুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) বিএম মশিউর রহমান পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় হবিগঞ্জ জেলা ইউ.পি চেয়ারম্যান সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, বানিয়াচং সদর দক্ষিণ-পূর্ব ইউ.পি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান, সুজাতপুর ইউ.পি চেয়ারম্যান এনাম খান চৌধুরী ফরিদ, দৌলতপুর ইউ.পি চেয়ারম্যান মঞ্জু দাস তাঁদের সাথে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com