বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সেলিম ও মন্নানের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে তৃণমূলদলের বিক্ষোভ

  • আপডেট টাইম শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৫০৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বিএনপিসহ ২০ দলীয় জোটের নেত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ডাকে লাগাতার অবরোধ, হরতালের সমর্থনে ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডঃ এনামুল হক সেলিম এবং হবিগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক এম এ মন্নানের উপর সরকার কর্তৃক দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী তৃণমৃলদল হবিগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ। গতকাল সকাল ১১ টার দিকে বিক্ষোভ মিছিলটি শহরের নতুন বাসষ্ট্যান্ড এলাকা থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা তৃণমৃল দলের আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের পরিচালনায় এক পথসভা অনুষ্টিত হয়। এতে বক্তব্য রাখেন, মনিরুল হাসান হিরা, শামছু মিয়া, রাজীব আহমেদ, সোহেল মিয়া, আব্দুর রহমান, সোহাগ, জিসান, জামাল, শামীম, শরীফ, আল-আমিন, কাজল মিয়া, কদ্দুছ, সাগর প্রমূখ।
বক্তারা বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, হবিগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডঃ এনামুল হক সেলিম ও এম এ মন্নান সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com