বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে মুক্তিযোদ্ধাদের মাঝে গ্রেটার মানচেষ্টার বাংলাদেশ এসোসিয়েশনের শীতবস্ত্র বিতরণ

  • আপডেট টাইম শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৪৪৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনে মুক্তিযোদ্ধাদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকালে যুক্তরাজ্যস্থ গ্রেটার মানচেষ্টার বাংলাদেশ এসোসিয়েশন এর পক্ষে সাবেক সভাপতি মইনুল আমিন বুলবুল এর সৌজন্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্টানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নবীগঞ্জ উপজেলা কমান্ড নুর উদ্দিন বীর প্রতীক। এতে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ লুৎফর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, উপজেলা জাসদের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ, বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আবুল হোসেন আজাদ, যুক্তরাজ্যস্থ গ্রেটার মান চেষ্টার বাংলাদেশ এসোসিয়েশনের সাবেক সভাপতি মইনুল আমিন বুলবুল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, সাবেক সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল প্রমূখ। অনুষ্টানের পরিচালনা করেন, নবীগঞ্জ আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আমজাদ মিলন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী বলেন, বর্তমান সরকার মুক্তিযুদ্ধা ভাতা, সম্মানী চাকুরী ক্ষেত্রে কৌঠা, রাষ্ট্রীয় মর্যাদা সহ মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা প্রজন্মকে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করছে। জামায়াত বিএনপি হরতাল অবরোধের নামে জ্বালাও পোড়াও করে দেশকে একটি তালেবনী পাকিস্তানী অকার্যকর রাষ্ট্র বানাতে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com