বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে শান্তিপুর্ণভাবে এসএসসি পরীক্ষা অনুষ্টিত

  • আপডেট টাইম শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৪৫৮ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ সারা দেশের ন্যায় নবীগঞ্জ উপজেলার ৫টি কেন্দ্রে এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা গতকাল শুক্রবার শান্তিপুর্ণভাবে সম্পন্ন হয়েছে। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ২ হাজার ৫ শত ৪১ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করেন। প্রথম দিনের পরীক্ষায় অনুপস্থিত ছিলেন মোট ৭ জন। পরীক্ষা চলাকালীন কোন কেন্দ্র থেকেই বহিস্কারের খবর পাওয়া যায়নি। এদিকে পরীক্ষা চলাকালীন সময়ে উপজেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন সংসদ সদস্য এমএ মুনিম চৌধুরী বাবু, উপজেলা চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ লুৎফুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ লিয়াকত আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, জেকে হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুস ছালাম, সাংবাদিক কিবরিয়া চৌধুরী, এম মুজিবুর রহমান, বুলবুল আহমদ প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com