বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বি-বাড়িয়ায় আটক বিএনপি নেতা সেলিমকে কারাগারে প্রেরণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৫
  • ৫৫৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বিবাড়িয়া পুলিশের হাতে আটককৃত হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট কামাল উদ্দিন সেলিমকে কারাগারে প্রেরণ করা হয়েছে। তিনি শহরের উত্তর শ্যামলী এলাকার বাসিন্দা মৃত সফর আলীর পুত্র। গতকাল বুধবার বিকেলে তাকে বি-বাড়িয়া কোর্টে প্রেরণ করা হলে আদালত তাকে কারাগারে প্রেরণ করে। এদিকে  হবিগঞ্জ থানা পুলিশ ২টি মামলায় তাকে গ্রেফতার দেখানোর জন্য আবেদন করেছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাত ১২টায় পুলিশের তল্লাশীর সময় বি-বাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চান্দুরা বাসস্ট্যান্ড এলাকায় সন্দেহভাজন হিসেবে তাকে আটক করে। এ সময় তার নিকট ৭ হাজার টাকার জাল নোট, দুই বোতল ফেন্সিডিল ও একটি ওয়াকিটকি উদ্ধার করে। হবিগঞ্জ সদর থানার ওসি নাজিম উদ্দিন জানান, বিএনপি নেতা কামাল উদ্দিন সেলিম বড় বহুলা ও ভাদৈ এলাকায় যানবাহন ভাংচুর ও অগ্নিসংযোগের ২টি মামলার এজাহারনামীয় আসামী। তাকে ওই মামলায় আদালতে গ্রেফতারের আবেদন জানানো হয়েছে। আবেদনের প্রেক্ষিতে তাকে হবিগঞ্জ কোর্টে আনা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com