বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আলমপুরে টমটমের ধাক্কায় প্রাণ গেল শিশু রকিবের

  • আপডেট টাইম শনিবার, ২৪ জানুয়ারী, ২০১৫
  • ৪৬৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-নবীগঞ্জ সড়কের আলমপুর নামক স্থানে রকিব মিয়া (৫) নামে এক শিশু টমটমের ধাক্কায় নিহত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন, সড়ক অবরোধ করে রাখলে খবর পেয়ে সদর পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করলে যান চলাচল স্বাভাবিক হয়। নিহত শিশু আলমপুর গ্রামের ফুরুক মিয়ার পুত্র।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই সময় শিশুটি সড়ক পারাপারের সময় দ্রুতগামী একটি টমটম তাকে ধাক্কা দিলে সে রাস্তার পাশে ছিটকে পড়ে মারা যায়। এসময় জনতা টমটমসহ চালককে আটক করে সড়ক অবরোধ করে। উত্তেজনাকর পরিস্থিতির খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার এসআই সফিকুল ইসলাম ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। পরে বিষয়টি স্থানীয় চেয়ারম্যানের হস্তক্ষেপে আপোষে নিষ্পত্তি হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com