বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে মিলাদুন্নবী ও সিরাতুন্নবী পালনকে কেন্দ্র করে উত্তেজনা

  • আপডেট টাইম শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০১৫
  • ৫৩৬ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও সিরাতুন্নবী (সাঃ) পালনকে কেন্দ্র করে সুন্নিওয়াতুল জামায়াত ও তাবলীগ জামায়াতের লোকদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। উল্লেখ্য যে দূটি সংঘটনই ২৪ জানুয়ারী তালিবপুর আহসানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে দিবসটি পালন উপলক্ষে প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছে। গতকাল বৃহস্পতিবার বিকালে ২৪ জানুয়ারী ঈদে মিলাদুন্নবীর অনুষ্টানকে সফল করার লক্ষে স্থানীয় সুন্নি জামাতের উদ্দোগে তালিবপুর স্কুল মাটে এক প্রস্তুতি সভা অনুষ্টিত হয়। কাশিমনগর বাজার জামে মসজিদের ইমাম হাফেজ মাওঃ তোফায়েল শাহ’র সভাপতিত্বে এবং বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জয়নুল আবেদীনের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মুফতি মাওঃ আব্দুল মজিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাওঃ মঞ্জুর আলী, আবু ছালেক, আলী আকবর, নুরুল ইসলাম, মুক্তিযোদ্বা রফিজ আলী, নাজির আলী, আলী আহম্মদ, গুলজার মিয়া, ইউনুস মিয়া মেম্বার, আলহাজ্ব আব্দুল আলী, ছালেক মিয়া ও আনুয়ার হোসেন প্রমূখ। বক্তারা যেকোন মূল্যে আগামীকাল ২৪ জানুয়ারী তাবলীগ জামায়াতকে প্রতিহত করে ঈদে মিলাদুন্নবীর অনুষ্টান সফল করার ঘোষনা দেন। অপরদিকে তাবলীগ জামায়াতের পক্ষ থেকেও আগামী কালের অনুষ্টান সফল করার লক্ষে মাইক যোগে প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com