বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

জেলা যুবদলের বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০১৫
  • ৬৮৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ডাকে গণতন্ত্র পূণউদ্ধার, বিএনপির নেতা কর্মীদের মুক্তি, খুন, গুম ও নির্যাতনের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় হবিগঞ্জ শহরের বাসস্ট্যান্ড থেকে এক বিক্ষোভ মিছিল বের করে জেলা যুবদল। বিক্ষোভ মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাইপাস সড়ক মোড়ে এক সমাবেশে অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক সমাজকল্যাণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম শফিক, মুকিম চৌধুরী, শফিকুল ইসলাম শফিক, সিদ্দীকি জনি, সেলিম আহম্মেদ, আনজব আলী, আব্দুস সহিদ, সাহেদ আহম্মেদ, শাহ যুবরাজ, হাজী মানিক, উজ্জল আহম্মেদ, আঃ কাইয়ূম, শেখ রুবেল, জুয়েল আহম্মেদ, সাইফুল ইসলাম রাজন, মাসুক মিয়া, জুবায়ের, ইকবাল হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।
সমাবেশে যুবদল নেতা জহিরুল ইসলাম সেলিম বলেন, নির্যাতন-নিপীড়ন যত বাড়বে আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর হবে। তিনি অনতিবিলম্বে জাতীয় নেতাদের মুক্তি ও নির্দলীয় তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেয়ার জোর দাবী জানান। অন্যথায় বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে গণবিচ্ছিন্ন সরকারকে পদত্যাগে বাধ্য করানো হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com