বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

বিএনপি’র ৩ শীর্ষ নেতা গ্রেফতারের ঘটনায় জেলা খেলাফত মজলিসের নিন্দা ও ক্ষোভ

  • আপডেট টাইম শনিবার, ৯ নভেম্বর, ২০১৩
  • ৫৫৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিঞা ও এম কে আনোয়ার গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে ১৮দলীয় জোটের অন্যতম শরীকদল হবিগঞ্জ জেলা খেলাফত মজলিস। গতকাল শুক্রবার রাতে সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে জেলা খেলাফত মজলিসের সভাপতি আল্লামা আব্দুল বাছিত আজাদ, সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল করিম এ নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, জালেম আওয়ামী সরকারের পতন অনিবার্য। হামলা-মামলা ও গ্রেফতারের মধ্য দিয়ে সরকারের শেষ রক্ষা হবেনা। অনতিবিলম্বে গ্রেফতারকৃত নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য বিবৃতিতে সরকারের প্রতি জোর দাবী জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com