বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জে জেকে স্কুলের ব্যাচ ‘৯৫ সংগঠনের আত্মপ্রকাশ ॥ তনুজ সভাপতি, হিমেল সম্পাদক

  • আপডেট টাইম সোমবার, ১৯ জানুয়ারী, ২০১৫
  • ৪৩৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ জে,কে মডেল উচ্চ বিদ্যালয়ের ‘৯৫ ব্যাচ সমন্বয় কমিটির উদ্যোগে এক সাধারন সভা গত শুক্রবার বিদ্যালয় হলরোমে অনুষ্টিত হয়। কমিটির আহবায়ক মোঃ রুবেল মিয়ার সভাপতিত্বে এবং সদস্য সচিব উত্তম কুমার পাল হিমেলের পরিচালনায় সভায় আলোকিত ব্যাচ ‘৯৫ কমিটি (নবীগঞ্জ জে,কে উচ্চ বিদ্যালয়ের ‘৯৫ ব্যাচের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত একটি পরিবার) গঠন করা হয়েছে। সভায় উপস্থিত সদস্যদের গোপন ভোটাধিকারের মাধ্যমে দিনারপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তনুজ রায়কে সভাপতি, প্রভাষক উত্তম কুমার পাল হিমেলকে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়। অন্যান্য পদে কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় সহ-সভাপতি পদে শিক্ষক আব্দুল মজিদ, যুগ্ম সম্পাদক পদে মোঃ ছালেহ আহমদ, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ আশফাক উজ্জামান চৌধুরী, অর্থ সম্পাদক মোঃ সরাজ মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক পিন্টু রায় নির্বাচিত হন। গঠনতন্ত্র মোতাবেক নির্বাচিত ৭ জনসহ পরে আরো ১৪ জনকে সদস্য কো-অপ্ট করে ২১ সদস্য বিশিষ্ট পুর্নাঙ্গ কমিটি গঠন করা হবে। নির্বাচন পরিচালনা করেন মোঃ আমিনুর রহমান চৌধুরী সুমন ও সমন্বয় কমিটির আহবায়ক প্রধান শিক্ষক মোঃ রুবেল মিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com