মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

খালেদা জিয়াকে অবরুদ্ধ রাখার প্রতিবাদে নবীগঞ্জ পৌর শ্রমিক দলের বিক্ষোভ মিছিল

  • আপডেট টাইম সোমবার, ১৯ জানুয়ারী, ২০১৫
  • ৪৫৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখায় প্রতিবাদে এবং গ্রহন যোগ্য নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এবং জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে নবীগঞ্জ পৌর শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়েছে। গত শনিবার বিকেলে ৫টায় পৌর শ্রমিক দলের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল নবীগঞ্জ শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে নবীগঞ্জ নতুন বাজার মোড়ে পথ সভায় মিলিত হয়। নবীগঞ্জ পৌর শ্রমিক দলের সভাপতি মোঃ আব্দুল আলীম ইয়াছিনীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাহম্মুদ চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন নবীগঞ্জ মৎসজীবি দলের আহবায়ক মোঃ সাহেব আলী, সদর ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক হারুন মিয়া, পৌর যুবদলের সাবেক আহবায়ক শাহেদুল ইসলাম চৌধুরী রিপন, সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল আমীন, যুগ্ম সাধারন সম্পাদক আজমল হোসেন, পৌর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মির বাচ্চু, ইছম মিয়া, শ্রমিক দল নেতা লালু মিয়া, মিটু, আক্তার উদ্দিন, কাজল মিয়া, হেলিম, আলাল মিয়া, সাইফুল, আলকাছ, আহম্মদ, আগুন, আলাউদ্দিন, সাজু, আকবর, সাইদুর, জিতু মিয়া, সুদিন, বুলু, হিমন, মুরাদ, নিজাম, মোতালিব, আলকাছ, আমজদ, শেখ ছয়দুর, হিফজুর, মেহেদি আসান জসিম, খালেদ হাসান নানু, আছকর, মুকিত, হুরুন, আসিক, গোপাল দাশ, কবির প্রমুখ।
সভাপতি তার বক্তব্যে তত্ত্বাবধায়ক সরকারের দাবি মানার আহবান জানান এবং পৌর বি.এন.পির সভাপতি আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী ও থানা বিএনপি সাধারন সম্পাদক মুজিবুর রহমান চৌধুরী শেফু, যুবদল থানার সভাপতি এটিএম সালাম, শ্রমিক দল থানার সম্পাদক মনর উদ্দিন, ছাত্র দলের থানার আহবায়ক হারুন রশিদ হারুন, কলেজের আহবায়ক অলিউর রহমান অলি সহ সকল নেতৃবৃন্দের উপর মিথ্যা মামলার প্রত্যাহারের আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com