রবিবার, ২৪ মে ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

পইল নতুন বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ॥ শরীফ সভাপতি কেনু সেক্রেটারী শামীম সাংগঠনিক সম্পাদক

  • আপডেট টাইম রবিবার, ১৮ জানুয়ারী, ২০১৫
  • ৫৪১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পইল নতুন বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্বাচন ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মামুনুর রশিদ শরীফ সভাপতি, সাধারণ সম্পাদক পদে মোঃ কেনু মিয়া ৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ শাহাব উদ্দিন পেয়েছেন ৫২ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে সাইদুর রহমান শামীম ৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাহির মিয়া পেয়েছেন ৪৬ ভোট এবং কোষাধ্যক্ষ পদে দিদার আলী ৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শাহনুর মিয়া পেয়েছেন ৪৪ ও আফতাব উদ্দিন ২৩ ভোট।
নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১৩৩ জন। এর মধ্যে ১৩১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন পইল নতুন বাজার পরিচালনা কমিটির সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ সাহেব আলী। নির্বাচন চলাকালীন সময়ে বাজার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ পরিদর্শন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com