বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে জাতীয় শিক্ষা সপ্তাহ পালিত

  • আপডেট টাইম রবিবার, ১৮ জানুয়ারী, ২০১৫
  • ৫১০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদ্যাপিত হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলা পরিষদের হল রোমে “শিক্ষিত মা একটি সুরভিত ফুল, প্রতিটি ঘর হবে একটি স্কুল” এই প্রতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে শিক্ষা সপ্তাহ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রাথমিক শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল মিয়ার পরিচালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য এমএ মুনিম চৌধুরী বাবু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী, পৌরসভার মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সরওয়ার শিকদার, শিক্ষক সমিতির সভাপতি দিপ্তেন্দু নারায়ন রায়। স্বাগত বক্তব্য রাখেন প্রাইমারী শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, গীতিকার জাহাঙ্গীর রানা, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, প্রধান শিক্ষক আলী আমজদ মিলন, শামীম আহমদ, শাহীনুর আক্তার চৌধুরী পান্না প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com