বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

চুনারুঘাটে ডিসিপি হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ

  • আপডেট টাইম রবিবার, ১৮ জানুয়ারী, ২০১৫
  • ৫৪৩ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌরসভার পশ্চিম পাকুড়িয়া গ্রামের ডিসিপি হাই স্কুলের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে স্কুল প্রাঙ্গনে এ উপলক্ষ্যে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান শামছুন্নাহার চৌধুরী। ক্রীড়া শিক্ষক সাইফুর রহমানের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশহুদুল কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী শাফিয়া আক্তার, পৌর মেয়র নাজিম উদ্দিন শামছু, চুনারুঘাট প্রেসক্লাবের সেক্রেটারী মোঃ জামাল হোসেন লিটন, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব হোসাইন আলী রাজন, মোঃ আনোয়ার আলী, মোনায়েম চৌধুরী, প্রণয় পাল ও এ.কে.এম. রেজাউল করিম মাসুক। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক তৈয়বা খাতুন, ক্ষিতিশ চন্দ্র দেব, স্বপন কুমার রায়, নাবিউর রহমান, এমদাদুল হক চৌধুরী প্রমূখ। আলোচনা সভা শেষে বিজয়ী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com