বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

চুনারুঘাটে গাঁজাসহ মাদক ব্যবসায়ী মানিক গ্রেফতার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০১৫
  • ৪২৬ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে ৭কেজি গাঁজাসহ মানিক মিয়া (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মানিক মিয়া চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নের ইনাতাবাদ গ্রামের মকবুল হোসেনের পুত্র। মঙ্গলবার সকাল ১০টার দিকে গাঁজা নিয়ে সে একটি সিএনজিযোগে যাচ্ছিল। খবর পেয়ে চুনারুঘাট থানার এএসআই আলমাস ও এসআই শাহীনের নেতৃত্বে একদল পুলিশ ইনাতাবাদ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মানিক মিয়াকে গ্রেফতার করে। এ ব্যাপারে মাদক আইনে মামলা হয়েছে।
বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক এমরান ॥
সরকারের বিবর্ণ চেহারা
ফ্যাকাশে হয়ে পড়ছে
প্রেস বিজ্ঞপ্তি ॥ বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক মন্ত্রী রিয়াজ রহমানের উপর বর্বোচিত হামলা, গুলিবর্ষণ ও গাড়ী পুড়ানোর প্রতিবাদে ২০ দলীয় জোটনেত্রী কর্তৃক আহুত দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল হবিগঞ্জের সর্বত্র সর্বাত্মকভাবে পালনের আহ্বান জানিয়েছেন হবিগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রশীদ এমরান। গতকাল বুধবার বিকালে সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে এমরান বলেন, মৃত্যুকূপে দাঁড়িয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের সকল চেষ্টা অব্যাহত রয়েছে। জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য যে অবরোধ চলছে তার তরঙ্গঁ ইতিমধ্যে সরকারের অবৈধ মসনদ থরথর করে কাঁপছে। মামলা-হামলা, হত্যা-নির্যাতনের নিষ্ঠুরতায় সরকারের বিবর্ণ চেহারা ফ্যাকাশে হয়ে পড়ছে। শান্তিকামী হবিগঞ্জবাসীকে সর্বাত্মক হরতাল পালনের মাধ্যমে জুলুমবাজ সরকারের বিদায়ী পথকে আরও সংক্ষিপ্ত করার আহ্বান জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com