বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জ জেলা ট্যাকসেস বার এসোসিয়েশনের সাধারণ সভা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০১৫
  • ৫৮৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা ট্যাকসেস বার এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা গতকাল অনুষ্টিত হয়েছে। সমিতির অফিস প্রাঙ্গনে এসোসিয়েশনের সভাপতি নলিনী কান্ত রায় নিরু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট বিভৎসু চক্রবর্তী বিভূ ও সহ সাধারণ সম্পাদক শেখ আনিসুজ্জামানের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যাকসেস বার এসোসিয়েশনের সাবেক সভাপতি আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির এমপি। এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বারের সহ-সভাপতি এডঃ সুমঙ্গল দাশ সুমন, সিনিয়র আইনজীবি প্রদীপ কুমার দাশ গুপ্ত, এডঃ নূরুল হক, এডঃ ছগীর আহমেদ সাজ্জাদ, এডঃ তুষার মোদক, এডঃ এস এম বজলুর রহমান, এডঃ এনামুল হক ও আইটিপি মোঃ জহুর আলী।
সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির বলেন, আইনজীবিরা রাজস্ব আদায়ে সরকারের বড় সহযোগী। তিনি পেশাগত উৎকর্ষতা অর্জনের পাশাপাশি দেশের সার্বিক উন্নতিতে আইনজীবিদের বিশেষ ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি সমিতির কল্যাণ তহবিলে ৫০ হাজার টাকা অনুদান ঘোষণা করেন।
সভায় সাধারণ সম্পাদকের বার্ষিক প্রতিবেদন পেশের পর আলোচনাক্রমে তা অনুমোদন ও ২০১৫ সালের জন্য নতুন কার্যকরি কমিটি গঠন করা হয়।
নতুন কমিটির নেতৃবৃন্দ হলেন, সভাপতি নলিনী কান্ত রায় নিরু, সহ-সভাপতি এডঃ সুমঙ্গল দাশ সুমন, সাধারণ সম্পাদক এডঃ বিভৎসু চক্রবর্তী, সহ সাধারণ সম্পাদক শেখ আনিসুজ্জামান এ সি এ, কোষাধ্যক্ষ এডঃ নূরুল হক। উপদেষ্টারা হলেন, মোঃ আবিদ আলী চৌধুরী, আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির এমপি, মোঃ মাহমুদুর রহমান, মিহির পাল চৌধুরী, এডঃ এনামুল হক, এডঃ জ্যোতিষ চন্দ্র গোপ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com