বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরে বন্ধু আমরা ‘ক’ জনের উদ্যোগে ২ শতাধিক শীতার্থদের মাঝে কম্বল বিতরণ

  • আপডেট টাইম সোমবার, ১২ জানুয়ারী, ২০১৫
  • ৫৯৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সামাজিক সংগঠন বন্ধু আমরা “ক” জনের উদ্যোগে দুই শতাধিক শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বিকালে হবিগঞ্জ শহরের চিড়াকান্দি এলাকার ক্লাসিক কেজি হাই স্কুল মাঠে এ কম্বল বিতরণ করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠনের উপদেষ্ঠা ডাঃ বিশ্বজিত আচার্য্যা’র সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক জনক রায়ের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সভাপতি হবিগঞ্জ-লাখাই আসনের এমপি আলহাজ্ব এডঃ মোঃ আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মোতাচ্ছিরুল ইসলাম, পৌর কাউন্সিলর গৌতম কুমার রায়, হবিগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রকিব রনি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম মুকিদ।
এতে বক্তব্য রাখেন দ্যা হোয়াইট রোজ সমাজ কল্যাণ সংস্থার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম কাউছার আহমেদ, বন্ধু আমরা “ক” জনের নবনির্বাচিত সভাপতি সুব্রত তালুকদার, উজ্জল দাশ, রূপক দাশ নয়ন, সুজিত রায়, জুবায়ের আহমেদ পারভেজ, সাইফুল ইসলাম রিপন, উজ্জল রায়, জন, বিধান, শুভ, সালেহ উদ্দিন রুমন, মুন্না।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির বন্ধু আমরা ‘ক’ জনের উদ্যোগকে স্বাগত জানিয়ে তার ব্যক্তিগত পক্ষ থেকে ১শ কম্বল অনুদানের ঘোষনা দেন। তিনি বলেন, বন্ধু আমরা ‘ক” সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। তিনি অসহায়, গরীব ও দুঃস্থ মানুষের পাশে সমাজের বিত্তমানদের এগিয়ে আসার আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com