বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সেলাই মেশিন বিতরণকালে এমপি কেয়া চৌধুরী ॥ সরকার বেকার নারীদের কর্মমুখী করতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে

  • আপডেট টাইম সোমবার, ১২ জানুয়ারী, ২০১৫
  • ৫৭৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ ও সিলেটের সংরক্ষিত আসনের এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেছেন শেখ হাসিনার সরকার বেকার নারীদের কর্মমুখী করতে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। এ লক্ষে নারীদের বিভিন্নভাবে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। ঘরে বসে নারীদের স্বাবলম্বী করতে এবার ৫টি সেলাই মেশিন বিতরণ করা হল। হবিগঞ্জ ফায়ার সার্ভিস রোডস্থ নিজ বাসভবনে সেলাই বিতরণকালে হবিগঞ্জ-সিলেট জেলার দায়িত্বপ্রাপ্ত নারী আসনের এমপি ও আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটি, সহকারী সম্পাদক, আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী উপরোক্ত কথাগুলো বলেন। সেলাই মেশিন প্রাপ্তরা হলেন-বীরাঙ্গনা কুলাউড়ার মিনারা বেগম, হবিগঞ্জের সুলতান মাহমুদপুরের মুক্তিযোদ্ধা কন্যা শেফা আক্তার, বহুলার রেহানা আক্তার, মাস্টার কোয়ার্টারের রেবা চৌধুরী, বাহুবল চরগাওয়ের মুক্তা আক্তার।
এদিকে সেলাই মেশিন পেয়ে তারা প্রতিক্রিয়ায় জানায়- জননেত্রী শেখ হাসিনা’র নির্দেশে এমপি কেয়া চৌধুরী বেকার নারীদের উন্নয়নে কাজ করছেন। আমরা এ মেশিন দিয়ে নিজেদের আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে পারব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com