বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জে বড় সাকুয়া ক্লাষ্টারের সহকারী শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা

  • আপডেট টাইম রবিবার, ১১ জানুয়ারী, ২০১৫
  • ৪৩৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের বড় সাকুয়া ক্লাষ্টারের শিক্ষক শিক্ষিকাদের উদ্যোগে সহকারী শিক্ষা অফিসার ফারুক আহমেদকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্টিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন ইউপি শিক্ষক সমিতির সভাপতি তপন কুমার পাল। সাধারণ সম্পাদক গীতেন্দ্র দাশ ও সহকারী শিক্ষক সঞ্জয় দাশের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন করগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ছাইম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুর রাজ্জাক ও সহকারী শিক্ষা অফিসার অজয় কুমার দাশ। বক্তব্য রাখেন সংবর্ধিত ব্যক্তিত্ব ফারুক আহমেদ, কেন্দ্রীয় শিক্ষক সমিতির সমবায় সম্পাদক শামীম আহমদ চৌধুরী, এমএমসি সভাপতি বিধু ভূষন দাশ, বীর মুক্তিযোদ্ধা মানিক লাল দাশ, ইউপি সদস্য শশাংখ শেখর দাশ, উপজেলা শিক্ষক সমিতির সহ-সভাপতি সুকেশ চন্দ্র শীল, যুগ্ম সম্পাদক মোঃ রুবেল মিয়া, প্রধান শিক্ষক ঝনা তালুকদার, বিপুল দেব, জুলহাস মিয়া, ডলি বেগম, ইয়াছমিন বেগম, সুপ্তা দাশ, প্রভাব ভূষন রায়, লিটন কান্তি দাশ প্রমূখ। সভায় মানপত্র পাঠ করেন প্রধান শিক্ষক লিটন দেবনাথ। অতিথিদের ফুল দিয়ে বরণ করেন শিক্ষিকা সম্পা দেবনাথ, বিধান রায়, সুরিতা বেগম, মাসুদা বেগম, হাফিজা পারভিন সাথী, জান্নাতুল ফেরদৌস র্স্বনা, ফজল মিয়া, সুমা চক্রবর্তী, অজন্তা বনিক, সপ্না পাল, সুধিপ্তা পাল, তপন জ্যোতি রায় প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com