বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

পশ্চিম বড়চরে বিধবার উপর এসিড নিক্ষেপ

  • আপডেট টাইম রবিবার, ১১ জানুয়ারী, ২০১৫
  • ৪৩৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পশ্চিম বড়চর গ্রামে এক বিধবা মহিলাকে এসিড দিয়ে শরীর ঝলসে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। গুরুতর অবস্থায় ওই গ্রামের মৃত সামছুল হকের স্ত্রী সামছুন্নাহার (৪০)কে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে। হাসপাতালে ভর্তি সামছুন্নাহার জানান, তার স্বামী মারা যাওয়ার পর তিনটি সন্তান নিয়ে স্বামীর বসভিটায় মানবেতরভাবে জীবন যাপন করে আসছিল। কিন্তু তার বসত ভিটার উপর নজর পরে প্রতিবেশী এক ব্যক্তির। সে মহিলার সম্পত্তি দখল করার চেষ্টা করে। গতকাল সামছুন্নাহার কদমতলী থেকে বাড়ি ফেরার পথে কতিপয় দুর্বৃত্ত রাস্তায় তার উপর এসিড নিক্ষেপ করে। এতে তার শরীর ঝলসে যায়। সামছুন্নাহারের চিৎকারে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। পরে আশঙ্কাজনক বিধায় সামছুন্নাহারকে ঢাকা বার্ন ইউনিট হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com