বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

অনুর্ধ-১৬ ক্রিকেটের ফাইনালে হবিগঞ্জ

  • আপডেট টাইম শুক্রবার, ৯ জানুয়ারী, ২০১৫
  • ৫৩৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনে ইয়াং টাইগার অনুর্ধ-১৬ ক্রিকেটের ফাইনালে উন্নীত হয়েছে হবিগঞ্জ জেলা। মৌলভীবাজার স্টেডিয়ামে গতকাল সেমিফাইনালে হবিগঞ্জ জেলা সিলেট জেলাকে ৩ উইকেটে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। হবিগঞ্জ দলের ম্যানেজার ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য হুমায়ুন কবির চৌধুরী শাহেদ জানান, গতকালের খেলায় টসে জয়লাভ করে প্রথমে ব্যাটিং করতে নেমে সিলেট জেলা ৩৬.৪ ওভারে ৮২ রান করে অল আউট হয়ে যায়। সিলেটের ফাহিম ১৬ ও সাদিক ১০ রান সংগ্রহ করেন। হবিগঞ্জের ফরহাদ ও আফ্রিদি ৪টি করে উইকেট লাভ করে। জবাবে হবিগঞ্জ জেলা ২৩.২ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌছায়। হবিগঞ্জের রাশেদ ১৫ ও মোলিন ১০ রান সংগ্রহ করে। সিলেটের সজিব ৩টি ও সাইফুল ২টি উইকেট লাভ করে। হবিগঞ্জের আফ্রিদী ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com