বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জে সংবর্ধনা সভায় জেলা পরিষদ প্রশাসক ॥ শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেশে উন্নয়নের বিপ্লব ঘটেছে

  • আপডেট টাইম মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০১৫
  • ৫০৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ডাঃ আলহাজ্ব মুশফিক হোসেন চৌধুরী বলেছেন, নবীগঞ্জের উন্নয়নে অতীতের ন্যায় ভবিষ্যতেও নিরলসভাবে কাজ করে যাব। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে দেশে উন্নয়নের বিপ্লব ঘটেছে। সে ধারা অব্যাহত রাখতে হলে সকলকে একযোগে কাজ করতে হবে। গত রবিবার বিকালে স্থানীয় রসুলগঞ্জ বাজারে অনুষ্টিত এক সংবর্ধনা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। নবীগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মুক্তাদির চৌধুরী স্বাধীন বাংলা সংসদ কর্তৃক মহাত্মাগান্ধী স্বর্ণ পদকে ভুষিত হওয়ায় এলাকাবাসীর পক্ষে উক্ত সংবর্ধনা দেয়া হয়। সাবেক চেয়ারম্যান আব্দুল হাই’র সভাপতিত্বে ও মাওঃ মতিউর রহমান সাদীর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক মুস্তাকিম চৌধুরী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, সাবেক ভাইস চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, ইউপি চেয়ারম্যান নজমুল ইসলাম, বিশিষ্ট রাজনীতিবিদ মুজিবুর রহমান সেফু, প্রেসক্লাব একাংশের সভাপতি এটিএম সালাম, কাউন্সিলর যুবরাজ গোপ, প্রেসক্লাব একাংশের সাধারণ সম্পাদক সরওয়ার শিকদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সামাদুল হক চৌধুরী, আতাউর রহমান মামুন, ফরিদ আহমদ, শেখ তোফায়েল সিদ্দীকি, আরজু মিয়া মেম্বার, এহিয়া চৌধুরী, জিয়া উদ্দিন, এওর মিয়া চৌধুরী, সফু মিয়া, রাজিব দত্ত, মহিবুর মিয়া, জুয়েল আহমদ, মেম্বার এনাম উদ্দিন, মেম্বার ইসমত আলী, প্রেসক্লাব একাংশের যুগ্ম সম্পাদক আকিকুর রহমান সেলিম, সাংবাদিক মতিউর রহমান মুন্না প্রমূখ। অনুষ্টানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওঃ আব্দাল হোসেন। অনুষ্টান শেষে এলাকাবাসীর পক্ষে স্বর্ণ পদক প্রাপ্ত চেয়ারম্যান মুক্তাদির চৌধুরীর হাতে ক্রেষ্ট তুলে দেন ইউপি মেম্বার আরজু মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী এহিয়া চৌধুরী, এওর মিয়া চৌধুরী, সফু মিয়া ও তোফায়েল চৌধুরী। প্রধান অতিথি রসুলগঞ্জ বাজারে একটি ফিস সেট ও বাজার মসজিদের শৌচাগার  নির্মাণের ঘোষনা দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com