বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

স্নানঘাট ইউপি’র সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোস্তাক আহমেদ চৌধুরীর ইন্তেকাল

  • আপডেট টাইম মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০১৫
  • ৪৮১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলের স্নানঘাট ইউপি’র সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোস্তাক আহমেদ চৌধুরী আর নেই। তিনি গতকাল সোমবার বিকেল ৪টায় ঢাকাস্থ বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি….. রাজিউন) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র, ২ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভোগছিলেন। সর্বশেষ তার হার্টে ব্লক ধরা পড়লে গত বুধবার সকালে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে তার ওপেন হার্টসার্জারী সম্পন্ন হয়। অপারেশনের পর আর তার জ্ঞান ফিরেনি। মরহুম মুক্তিযোদ্ধা মোস্তাক আহমেদ চৌধুরী ১৯৯১ থেকে ৯৬ সন পর্যন্ত বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি মহান মুক্তিযুদ্ধে ৩ ও ৪নং সেক্টরের অধিনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। মরহুমের নামাজে জানাযা আগামীকাল বুধবারে গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হবে। তবে জানাযার সময় নির্ধারন করা হয়নি বলে তার পরিবারে পক্ষ থেকে জানানো হয়েছে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাহুবল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ডা. আবুল হোসেন ও ডেপুটি কমান্ডার মোঃ নূর মিয়া। নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। জানাযার নামাজের সময় জানার জন্য নিম্নে উল্লেখিত নাম্বারে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরুধ করা হয়েছে। মোবাইল-০১৭২৩-২১৪৮৩২ রাসেদ ও ০১৭১৯-৮০২৩১২ সাইফুর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com