বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

কাজীগঞ্জ বাজার লতিফিয়া হাফিজিয়া মাদরাসা কমিটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সঃ) পালিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০১৫
  • ৪৩৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জের পূর্ব বড় ভাকৈর ইউনিয়নে কাজীগঞ্জ বাজার লতিফিয়া হাফিজিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা কমিটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী সা. এর উপলক্ষে র‌্যালি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিটি কাজীগঞ্জ বাজারের বিভিন্ন গলি প্রদক্ষিণ করে, কাজীগঞ্জ বাজারে লতিফিয়া হাফিজিয়া মাদরাসায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা কমিটির সহ সভাপতি মোঃ আব্দুল বাছিত মিয়া। পরিচালনা করেন উপজেলা তালামিযের সহ সাধারণ সম্পাদক, জেলা তালামীযের সিনিয়র সদস্য অত্র মাদরাসার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ সুহেল মিয়া। এতে কুরআনুল কারীমে থেকে তেলাওয়াত করেন মোঃ তুফায়েল আহমদ। নাতে রাসুল পরিবেশন করেন মোঃ সিতার আলী, শানে ফুলতলী পরিবেশন করেন মোঃ আল আমীন। এতে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামীয়া নবীগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মন্নান। আরও উপস্থিত ছিলেন বড় ভাকৈর ইউনিয়নের আঞ্জুমানে আল ইসলাহর সভাপতি ডা: মোঃ সাজ্জাদুর রহমান, সাধারণ সম্পাদক ডা: এম, এ রেজা, মোঃ মইবুর মিয়া, লতিফিয়া হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফিজ আবুল কাশেম, উপজেলা তালামীযের সিনিয়র সদস্য মোঃ মাহবুবুর রহমান, ইউনিয়ন তালামীযের নেতা মোঃ রাজন, মোঃ আকমল হোসেন, মোঃ আবু সালেহ, ইউনিয়ন আ্ল ইসলাহর নেতা মোঃ আব্দুল মুহিত, মোঃ আব্দুল কাইয়ূম, মোঃ হুসাইন, মোঃ কালাম মিয়া, মোঃ মুহিতুর রহমান, মোঃ সাইদুর রহমান প্রিন্স, লতিফিয়া সমাজ কল্যান পরিষদের সহ সাধারণ সম্পাদক ক্বারী আমিরুল মিয়া ও মোঃ ফয়সল। মিলাদ শেষে মুনাজাত করেন ইউনিয়ন আল ইসলাহর নেতা মাও: মোঃ আব্দুল মন্নাফ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com