বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার-এডঃ এমপি মাহবুব আলী

  • আপডেট টাইম শুক্রবার, ২ জানুয়ারী, ২০১৫
  • ৪৪৩ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য এডঃ মাহবুব আলী বলেছেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষা বিস্তার ও মান উন্নয়নের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তাই নতুন বছরের শুরুতে কোমলমতি শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়েছে। তিনি গতকাল বৃহস্পতিবার মাধবপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে পাঠ্য পুস্তক বিতরণ অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলাউদ্দিন আল রনি’র সভাপতিত্বে অনুষ্টিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান সৈয়দ ফজলে আকবর মোঃ শাহজাহান, পৌর মেয়র হিরেন্দ্র লাল সাহা, উপজেলা নিবাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম, ভাইস-চেয়ারম্যান আব্দুল আজিজ, সহকারী কমিশনার ভূমি আমিনুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ আব্দুল বাছেদ, শিক্ষা কর্মকর্তা মমতা কর্মকার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাহ মোঃ মুসলিম, সাবেক সাধারন সম্পাদক সুকোমল রায়, প্রেসক্লাবের সাধারন সম্পাদক মিজানুর রহমান, কাউন্সিল হরিদাস রায়, সদস্য বাবুল হোসেন, প্রধান শিক্ষক উম্মে কুলসুম বিথী, শিক্ষক সেলিনা আক্তার, নূরবক্স মিয়া প্রমূখ। পরে অতিথিরা শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com