রবিবার, ২৪ মে ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড নবীগঞ্জ শাখার ীতবস্ত্র বিতরণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০১৫
  • ৭২৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, নবীগঞ্জ শাখার উদ্যোগে গতকাল বুধবার শাখা প্রাঙ্গনে গরীব দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ পৌরসভার  মেয়র অধ্যাপক মোঃ তোফাজ্জল ইসলাম চৌধুরী। শাখা ব্যবস্থাপক মো: বুরহান উদ্দীন এর সভাপতিত্বে ও ব্যাংক কর্মকর্তা মোঃ মিজানুর রহমান এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের ম্যানেজার অপারেশন্স মোঃ নাইমুল ইসলাম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইসলামী ব্যাংক সামাজিক দায়বদ্ধতা থেকেই সারা দেশব্যাপী শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছে, তারই অংশ হিসেবে নবীগঞ্জ শাখা  শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে, যা সত্যিই প্রশংসনীয়। পরে তিনি শীতবস্ত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। উল্লেখ্য ইসলামী ব্যাংক নবীগঞ্জ শাখার মাধ্যমে এ বছর ৩৫০টি কম্বল, চাদর ও সোয়েটার বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com