বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জের বিবিয়ানা স্কুলে জেএসসিতে ৩টি এ-প্লাসসহ শতভাগ পাস

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০১৫
  • ৫৪০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ ২০১৪ সালের জেএসসি পরীক্ষায় নবীগঞ্জ উপজেলার বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের হলিমপুর বিবিয়ানা উচ্চ বিদ্যালয় থেকে ১০৯ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে ৩ টি এ প্লাস ও ৪২টি এ গ্রেডসহ শতভাগ পরীক্ষার্থী সফলতার সাথে কৃতকার্য হয়েছে। ৩টি এ প্লাস প্রাপ্ত ছাত্র-ছাত্রীরা হলেন, অর্জুন দেবনাথ, নুরজাহান বেগম ও তুলসী দেবী। উপজেলা নিভৃত পল্লীতে অবস্থিত বিবিয়ানা হাইস্কুলের আশানুরূপ ফলাফল আসায় স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি নারায়ন চন্দ্র রায়, প্রধান শিক্ষক বিমল কান্তি দেব সন্তোষ প্রকাশ করেছেন। এছাড়া শিক্ষক মন্ডলী, ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা উল্লাস প্রকাশ করেছেন। ভবিষ্যতে এই সফলতার ধারাবাহিকতা রক্ষা করে আরো ভাল ফলাফলের আশাবাদ ব্যক্ত করেছেন স্কুল কর্তৃপক্ষ। এ ক্ষেত্রে সকলের সহযোগিতাও কামনা করেন তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com