মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বাস স্ট্যান্ড এলাকায় ভূমি নিয়ে বিরোধ ॥ সুলতান মাহমুদ পুর ও মোহনপুর গ্রামবাসীর সংঘর্ষে আহত ৩০

  • আপডেট টাইম শনিবার, ২৭ ডিসেম্বর, ২০১৪
  • ৭৮৬ বা পড়া হয়েছে

কাজী মিজানুর রহমান ॥ হবিগঞ্জ শহরের সুলতান মাহমুদপুর ও মোহনপুর গ্রামে জমি দখল নিয়ে দু’দল লোকের সংঘর্ষে পুলিশসহ ৩০ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় এলাকা রণক্ষেত্রে পরিনত হয়। দোকানপাঠ বন্ধ করে লোকজন আতংকে দৌড়াদৌড়ি শুরু করেন। খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে ১৬ রাউন্ড টিয়ারসেল ও ৪ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। সংঘর্ষে গুরুতর আহত  আব্দুল কাইয়ূম (৩০), হৃদয় (২২), রিয়াদ (২৩), কাউছার (২২), সালেহ আহমেদ (২৮), জসীম উদ্দিন (২২) ও নাহিদ (২০), বাশার (১৬), কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও আল আমিন (২০) কে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আহত সূত্রে জানা যায়, মোহনপুরে বসবাসরত লাখাই উপজেলার মুড়াকরি গ্রামের আব্দুল কাইয়ূমের ক্রয়কৃত একখন্ড ভূমি নিয়ে সুলতান মাহমুদ গ্রামের বাচ্চু মিয়ার বিরোধ চলে আসছিল। গতকাল আব্দুল কাইয়ূম তার ক্রয়কৃত জায়গায় বাশ দিয়ে সীমানা নির্ধারণ ও ঘর তৈরী করতে গেলে বাচ্চু মিয়াসহ তার লোক বাধা দেয়। এ সময় উভয় পক্ষের লোকজনের মধ্যে বাক-বিতন্ডার এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ ব্যাপারে সদর থানার ওসি মোঃ নাজিম উদ্দিন জানান, জায়গা সংক্রান্ত বিরোধ নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com