বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

চা শ্রমিক ফেডারেশনের আয়োজনে চিকিৎসা সহায়তা ও ঔষধ প্রদান

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০১৪
  • ৪৮৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন এর আয়োজনে ও প্রগতিশীল চিকিৎসক ফোরাম হবিগঞ্জ জেলার সহায়তায় গতকাল দুপুর ১২টা থেকে সারাদিন ব্যাপী রশিদপুর চা বাগানে চিকিৎসা সহায়তা ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। প্রগতিশীল চিকিৎসক ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক ডাঃ মজিবুল হক আরজু এর পরিচালনায় শতাধিক চা শ্রমিককে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারন সম্পাদক বীরেন সিং, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (মার্কসবাদী) হবিগঞ্জ জেলার সংগঠক সফিকুল ইসলাম, চা শ্রমিক ফেডারেশনের রশিদ পুর চা বাগানের নেতা ময়না রবি দাস, শিব লাল দাস শিবু, গণেশ রবি দাস, বিশ্ব নাথ, দেবী লাল সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বৃন্দাবন সরকারি কলেজ শাখার আহবায়ক জসীম উদ্দিন সাধারন সম্পাদক এনামুল হক প্রমুখ। কর্মসূচীতে চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারন সম্পাদক বীরেন সিং বলেন অন্ন, বস্ত্র, বাসস্থ’ান, শিক্ষা, চিকিৎসা সহ মৌলিক অধিকার গুলো রাষ্ট্র কর্তৃক সকল মানুষকে প্রধান করা রাষ্ট্রীয় দায়িত্ব। কিন্তু দুঃখের বিষয় রাষ্ট্র এ সকল মৌলিক অধিকারের কোন দায়িত্ব নিচ্ছে না। চা শ্রমিকদের দৈনিক মজুরী মাত্র ৬৯ টাকা। এ সকল শ্রমিকদের পক্ষে টাকা দিয়ে চিকিৎসা সেবা নেওয়ার কোন উপায় নেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com