বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০১৩
  • ৬৪৫ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে গৃহবধূকে ধর্ষনের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতের নাম আব্দুল মজিদ (৩৫)। তিনি জগদীশপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে। গতকাল বুধবার ভোর রাতে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) আব্দুলাহ্ আল মামুন গোপন সুত্রে খবর পেয়ে জগদীশপুর বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। মামলার বাদী হচ্ছেন, জগদিশপুর ইউনিয়নের সন্তোষপুর গ্রামের আবুল মিয়ার স্ত্রী। মামলার সূত্রে জানা গেছে, গত ১৭ আগষ্ট রাত সাড়ে ১০ টার দিকে আবুল মিয়ার স্ত্রীকে তার ঘরে ঢুকে আব্দুল মজিদ জোরপূর্বক ধর্ষন করে। এ ব্যাপারে অভিযুক্ত আব্দুল মজিদ জানান, এটি একটি ষড়যন্ত্র। তাদের সঙ্গে পূর্ব বিরোধ রয়েছে। পুলিশ জানায়, ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য গতকাল বুধবার সকালে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com