মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বাহুবলে জাপার ৩টি ইউনিয়ন কমিটি গঠিত

  • আপডেট টাইম সোমবার, ১৫ ডিসেম্বর, ২০১৪
  • ৪৪৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাহুবল উপজেলার স্নানঘাট, বাহুবল ও ভাদেশ্বর ইউনিয়ন জাতীয় পার্টির নয়া কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বিকেল ৩টায় উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটি সহ-সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ জেলা জাপা সভাপতি এমএ মুনিম চৌধুরী বাবু এমপি। বিশেষ অতিথি ছিলেন জেলা জাপার সহ-সভাপতি এমএ জলিল তালুকদার, সহ সাধারণ সম্পাদক শফি আহমদ চৌধুরী, আ.ক.ম উস্তার মিয়া তালুকদার, মোঃ সামছু মিয়া, খলিলুর রহমান, ডা. মোঃ সবুজ, মেম্বার মকছুদ আলী, এমএ আওয়াল কুটি, শামীম, মাসুক আহমেদ ও শেখ শুকুর আহমদ লেবু প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে মোঃ জালাল উদ্দিন মেম্বারকে সভাপতি, আব্দুল করিমকে সাধারণ সম্পাদক ও মোঃ ছল্লুক মিয়াকে সাংগঠনিক সম্পাদক করে স্নানঘাট ইউনিয়ন, সৈয়দ আলীকে সভাপতি, মোঃ মোহর আলীকে সাধারণ সম্পাদক ও আবু জাহিরকে সাংগঠনিক সম্পাদক করে বাহুবল সদর ইউনিয়ন এবং মোঃ আমীর উল্লাহকে সভাপতি, আব্দুল জাহেরকে সাধারণ সম্পাদক ও মোঃ নাছির উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে ভাদেশ্বর ইউনিয়ন জাতীয় পার্টির কমিটি গঠন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com