মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

চুনারুঘাটের সাদ্দাম বাজারে সংঘর্ষের ঘটনায় একাধিক মামলা দায়ের

  • আপডেট টাইম রবিবার, ৩ নভেম্বর, ২০১৩
  • ৫৪৭ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে মানিক মেম্বার ও সোনাই মেম্বার হত্যা মামলার আসামী পক্ষের লোকজনের মাঝে দু’দফা রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের মাঝে নারী নির্যাতনসহ একাধিক মামলা দায়ের হয়েছে। ২৪ অক্টোবর রাত প্রায় ১০ টায় গুইবিল সীমান্তের সাদ্দাম বাজারে ছিদ্দিক মিয়া ও ইউপি সদস্য মানিক মিয়ার লোকজনের মাঝে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের ১০ জন আহত হন। আহতদেরকে চুনারুঘাট ও হবিগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় ছিদ্দিক মিয়া বাদি হয়ে ইউপি সদস্য মানিক মিয়াসহ ২৪ জনের নামে মামলা দায়ের করেছেন। একই ঘটনায় কুলসুমা বেগম বাদি হয়ে মানিক মেম্বারের পক্ষের ২ জনের নামে নারী নির্যাতন মামলা করেছেন। অপর দিকে মানিক মিয়ার পক্ষের আঃ হাই বাদি হয়ে ছিদ্দিকসহ ৭ জনের নামে থানায় মামলা করেছেন। এলাকাবাসী জানান, ২২ অক্টোবর ইকরতলী গ্রামের সোনাই মেম্বার হত্যাকান্ডের আসামী ছিদ্দিকের সাথে পূর্ব শত্র“তার জের ধরে সোনাই মেম্বার হত্যা মামলার স্বাক্ষী তাজুলের কথা কাটা কাটির এক পর্যায়ে সংঘর্ষ বাধে। খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ সংঘর্ষের ঘটনায় তাজুল ইসলাম (৩০), শানু মিয়া (৪৫), সাজল মিয়া (৩৮), মাসুক মিয়া (২০) ও রহমান (২৫) আহত হন। এ ঘটনায় উভয় গ্র“পের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরদিন শুক্রবার সকালে এ ঘটনার জের ধরে উভয় গ্র“পের মাঝে আবারো সংঘর্ষ বাধে। সংঘর্ষে ছিদ্দিক আলী (৫০), রিয়াদ (২৫), মনা (২৮) আহাদ (৩০) গুরুতর আহত হন। ছিদ্দিক বলেন, জামিন নিয়ে এলাকায় আসার পর থেকে এলাকার প্রভাবশালী সাদ্দামের সন্তানসহ তার আত্মীয়রা নানাভাবে হুমকী-ধমকী দিয়ে আসছিল। ঘটনার দিন কেরাম বোর্ড খেলার ঘটনা নিয়ে তার ছেলে রিয়াদকে ব্যাপক মারধোর করে মানিক মেম্বারের আত্মীয়রা। এর প্রতিবাদ করলে তারা ছিদ্দিকসহ অন্যান্যদের কুপিয়ে আহত করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com