বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে যাত্রী সেজে সিএনজি ছিনতাইয়ের চেষ্টা হবিগঞ্জের ৪ যুবক আটক

  • আপডেট টাইম রবিবার, ১৪ ডিসেম্বর, ২০১৪
  • ৫৯৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ শহরে গতকাল শনিবার বিকালে যাত্রীবেশে সিএনজি ছিনতাইয়ের চেষ্টাকালে জনতা ৪ ছিনতাইকারীকে আটক করে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ করেছেন।
স্থানীয় সুত্রে জানা যায়, শনিবার বিকাল ৩টার দিকে নবীগঞ্জ পৌর শহরতলীর হাসপাতাল রোডস্থ খালেক মঞ্জিলের সামনে হবিগঞ্জ পৌর এলাকার জালালাবাদ গ্রামের ৪ যুবক যাত্রী সেজে নবীগঞ্জের একটি সিএনজি ছিনতাইয়ের চেষ্টা চালায়। এ সময় স্থানীয় শ্রমিক ও জনতা তাদেরকে আটক করে উত্তম মাধ্যম দেয়। খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই আবুল কালাম আজাদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে জনতার হাত থেকে তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। আটককৃতরা হচ্ছে জালালাবাদ গ্রামের আব্দুল হাই’র ছেলে খালেক মিয়া (২৫), সুন্দর আলীর ছেলে মুহিদ মিয়া (২৬), আব্দুল মোতালিবের ছেলে রুবেল মিয়া (১৮) ও মৃত নুর মিয়ার ছেলে শাহীন মিয়া (২৯)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com