বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাট উপজেলা কাপ টুর্নামেন্টের ফাইনালে উপজেলা পরিষদ বিজয়ী

  • আপডেট টাইম শনিবার, ১৩ ডিসেম্বর, ২০১৪
  • ৫৬৭ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলা কাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা গতকাল শুক্রবার বিকেলে স্থানীয় ডিসিপি হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় উপজেলা পরিষদ একাদশ ও পৌরসভা একাদশ নির্ধারিত সময়ে কোন গোল না হওয়ায় ট্রাইব্রেকারে গড়ায়। ট্রাইব্রেকারে উপজেলা পরিষদ একাদশ ৩-২ গোলে বিজয়ী হয়।
খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদীন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের, আওয়ামীলীগের সভাপতি পিপি এডঃ আকবর হোসেন জিতু, ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহালদার, কাজী সাফিয়া আক্তার। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও টুর্নামেন্ট কমিটির আহবায়ক মোহাম্মদ মাশহুদুল কবীর। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভাররপ্রাপ্ত মেয়র হরমুজ আলী, কাউন্সিলর সৈয়দ আলী প্রমুখ।
খেলা পরিচালনা করেন সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার রেফারী মোঃ আবুল কাশেম। সহকারী রেফারী ছিলেন শংকর দুলাল দেব ও শাহিন আহমেদ। খেলায় ধারা বিবরনী প্রচার করেন শফিউল আলম শাফী, কাজী আঃ মান্নান মহসিন মান্না ও নাসির উদ্দিন। টুর্নামেন্ট সেরা খেলোযার নির্বাচিত হন উপজেলা পরিষদ একাদশের অধিনায়ক ব্যরিষ্টার সায়েদুল হক সুমন।
উল্লেখ, এ টুর্নামেন্টে উপজেলার ১০টি ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা পরিষদ একাদশ অংশ নেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com