মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

টাকা দিলেই মিলে এ্যাওয়ার্ড!

  • আপডেট টাইম বুধবার, ১০ ডিসেম্বর, ২০১৪
  • ৬৬৪ বা পড়া হয়েছে

নুরুল আমিন, চুনারুঘাট থেকে ॥ সমাজসেবা কিংবা মানবাধিকার রক্ষায় বিশেষ অবদানের জন্য নয়, টাকা দিলেই পাওয়া যাচ্ছে নানান জাতের এ্যাওয়ার্ড। এ ধরণের এ্যাওয়ার্ড এখন দেয়া হচ্ছে সদ্য প্রতিষ্টিত কয়েকটি সংস্থা থেকে। সেই সংস্থার পক্ষ থেকে চিঠি প্রেরণ করার পর ‘ ইয়েস ’ বললেই জানিয়ে দেয়া হয় কোথা থেকে গ্রহন করতে হবে সেই স্বপ্নের এ্যাওয়ার্ড। ঢাকার বেশ কয়েকটি প্রতিষ্টান থেকে বিগত ৬ মাসে দেশের বিভিন্ন চেয়ারম্যানের হাতে কয়েক’শ এ্যাওয়ার্ড তুলে দেয়া হয়েছে। আর এসব এ্যাওয়ার্ড গ্রহন করে সেই চেয়ারম্যানরা নিজের আত্মাকে শান্তি দিচ্ছেন। প্রচার করছেন ‘সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় তিনি পুরস্কৃত হয়েছেন..। শুধু তাই নয়, অতি সম্প্রতি সাংবাদিকদেরকে এ্যাওয়ার্ড গ্রহন করতে পত্র চালাচালি চলছে। খোজ নিয়ে জানা গেছে, সারা দেশের ন্যায় হবিগঞ্জের বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রায় ৩০/৩৫ জন চেয়ারম্যান স্বর্ন পদকসহ নানা এ্যাওয়ার্ড গ্রহন করেছেন। চুনারুঘাটের বেশ কয়েকজন চেয়ারম্যানও এনেছেন সেই এ্যাওয়ার্ড। গাজীপুর ইউপি চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলাম ‘জীবনের জন্য জীবন ফাউন্ডেশন’ থেকে পেয়েছেন, মাদার তেঁরেশা পার্সোনালিটি সাইনিং এ্যাওয়ার্ড। এমনিভাবে ‘বঙ্গবীর উসমানী স্মৃতিপদক পেয়েছেন রানীগাও ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান ও মিরাশি ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী। ইদানিং ‘একুশে মিডিয়া ফাউন্ডেশন’ এবং আরো কয়েকটি ফাউন্ডেশন থেকে অনুরূপ এ্যাওয়ার্ড প্রদানের ঘোষনা দেয়া হয়েছে। ওই প্রতিষ্টান থেকে ইতোমধ্যেই পত্র প্রেরন করা হয়েছে সারা দেশের চেয়ারম্যানদের কাছে। সে চিঠি পৌছেছে চুনারুঘাটের চেয়ারম্যানদের হাতে। এ ব্যাপারে চুনারুঘাটের আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধূরী বলেন, এ ধরনের পুরস্কার গ্রহন করতে প্রতি মাসে তার কাছে ৩ থেকে ৪ টি পত্র আসে। চার কালারে মুদ্রিত ওই চিঠির কোন কোনটি তে ৫ থেকে ১০ হাজার টাকা প্রদান করে নাম রেজিস্ট্রি করার তাগিদ দেয়া হয়। এমনকি মোবাইলে নাম রেজিস্ট্রি করতে অনুরোধ করা হয়। আর স্বর্ন পদক হলে দিতে হয় ২৫ হাজার টাকা। তিনি বলেন, সমাজ সেবায় সত্যিকারের অবদান রাখলে টাকা দিয়ে এ্যাওয়ার্ড গ্রহন করতে হবে-এমন কথা তার মাথায় ঢুকে না। এদিকে চুনারুঘাটের এক সাংবাদিক বলেন, তার কাছে কয়েকদিন আগে বেশ কয়েকটি পত্র এসেছে সেরা সাংবাদিক’র এ্যাওয়ার্ড গ্রহনের জন্য। তার কাছে প্রেরিত চিঠিতে টাকার প্রদানের পরিমান ছিল ২৫ হাজার টাকা। পরে সে বিষয়টি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে জানিয়ে দেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক সাংবাদিক বলেন, মাদার তেঁরেশা সাইনিং এ্যাওয়ার্ড প্রদানের একটি অনুষ্টানে তার প্রবেশের সৌভাগ্য হয়েছিল। অনুষ্টানটি হচ্ছিল ঢাকার একটি নিভৃত হোটেলে। সেই হোটেলটি একদিনের জন্য ৪০ হাজার টাকায় ভাড়া নেয়া হয়েছিল। অনুষ্টানে বেশ কয়েকজন অতিথি ছিলেন যারা জাতীয় পর্যায়ে পরিচিত। তবে এতোবড় অনুষ্টানে ঢাকার কোন সাংবাদিককে দেখা যায় নি। স্থানীয় পর্যায়ের কয়েকজন লোক নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে পুরস্কার প্রাপ্ত চেয়ারম্যানদের ছবি ছাপানোর কথা বলে ২/৩ শ করে টাকা সংগ্রহ করছিল। তবে এখনো জানা যায়নি সেই ছবি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com