শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

মাধবপুরে কলেজ ছাত্রী অপহরণ ॥ ২ জন আটক

  • আপডেট টাইম সোমবার, ৮ ডিসেম্বর, ২০১৪
  • ৫৮৮ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর সৈয়দ সঈদউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের ১ম বর্ষের ছাত্রী (১৬) অপহরন হয়েছে। পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দুলাল রায় (২৬) ও জুয়েল রায় (২৩) কে আটক করেছে। এ ব্যাপারে বিউটির পিতা খলিলুর রহমান বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়- মাধবপুর সৈয়দ সঈদউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের ১ম বর্ষের ছাত্রী পৌর এলাকার গুমুটিয়া গ্রামের ছাত্রী কলেজে যাওয়া-আসার পথে প্রায়ই প্রেম নিবেদন করতো একই গ্রামের দিলীপ রায়ের ছেলে জনি রায় (১৯)। গতকাল রোববার বিকাল প্রায় ৩টার দিকে কলেজ থেকে বাড়ি ফেরার পথে মালিপাড়া ব্রীজের নিকট জনি ও তার বন্ধুরা জোর করে মাইক্রোবাসে তুলে তাকে অপহরন করে নিয়ে যায়। এ ব্যাপারে ছাত্রীর পিতা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে এস.আই সামস্-ই-তার্বরীজ অভিযান চালিয়ে জনি’র ভাই দুলাল রায় (২৬) ও জুয়েল রায় (২৩) কে আটক করে। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ আব্দুল বাছেদ জানান, আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে। অপহৃত ছাত্রী উদ্ধারে পুলিশ অভিযান চালাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com