মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

৪০ সালা দস্তারবন্দী মহাসম্মেলন বাস্তবায়ন কমিটি হবিগঞ্জ জেলার পরামর্শ সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম রবিবার, ৭ ডিসেম্বর, ২০১৪
  • ৬০২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ আগামী ২৫, ২৬ ও ২৭ ডিসেম্বর সিলেট সরকারী আলীয়া মাদ্রাসা ময়দানে ঐতিহ্যবাহী দরগাহ মাদ্রাসার ৪০ সালা দস্তারবন্দী মহাসম্মেলন সফলের লক্ষ্যে এক জরুরী সভা অনুষ্টিত হয়েছে। গতকাল শনিবার দস্তারবন্দী মহাসম্মেলন বাস্তবায়ন কমিটি হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে জামেয়া ইসলামিয়া আরাবিয়া উমেদনগর হবিগঞ্জ এর দারুল হাদীস ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা মূলক আলোচনা পেশ করেন জামেয়া দরগাহ এর প্রিন্সিপাল আল্লামা মুফতি আবুল কালাম জাকারিয়া (দাঃবাঃ)। বিশেষ অতিথি ছিলেন হযরত মাওঃ আঃ নূর সদরঘাটী মোহাদ্দিস জামেয়া দরগাহ, হযরত মাওঃ মুফতি আবুল খায়ের বিথঙ্গলী মোহাদ্দিস দরগাহ মাদ্রাসা। এতে বিস্তারিত আলোচনা শেষে আগত দস্তারবন্দী মহাসম্মেলন এর সকল কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেলার ৮টি উপজেলা নিয়ে পৃথক ৮টি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। পরিশেষে জেলার সকল ফুযালা, উলামা, সংবাদকর্মী ও সর্বসাধারণের সর্বাত্মক সহযোগিতা ও অংশগ্রহণের মাধ্যমে দস্তারবন্দী মহাসম্মেলন সফল করার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করে পরামর্শ সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com