শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

মাধবপুরে নিখোজের ৭দিন পর যুবকের লাশ উদ্ধার রমজানের লাশ ॥ পরিবারে শোকের মাতম

  • আপডেট টাইম সোমবার, ১ ডিসেম্বর, ২০১৪
  • ৫৭৪ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুুর থেকে ॥ অবশেষে লাশ পাওয়া গেল রমজানের। গতকাল রবিবার দুপুরে সায়েস্তাগঞ্জ থানা পুলিশ ঢাকা-সিলেট মহাসড়কের অলীপুর নামক স্থান থেকে হাত পা বাধা অবস্থায় রমজানের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে। সায়েস্তাগঞ্জ থানার এস আই সেলিম জানান, লোকমারপত খবর পেয়ে বেলা পৌনে ২টার দিকে তারা লাশটি উদ্ধার করেন। পরে রমজানের আত্বিয় স্বজন পরনের কাপড় চোপর দেখে লাশ শনক্ত করেন। তিনি আরো জানান, লাশের বিভিন্ন অংশ পোকা মাকড়ে খেয়ে ফেলেছে। তবে ৫/৬ দিন পূর্বে তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিক ভাবে ধারনা করছে। লাশ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। রমজানের লাশ পেয়ে পরিবাবে চলছে শোকের মাতম। পিতার জন্য অধীর আগ্রহে পথ চেয়ে থাকা  তার ৪টি সন্তান এখনো বোঝতে পারেনি কি ঘটেছে তাদের ভাগ্যে। গত বোধবার রমজানের নিখোজ হওয়ার ঘটনায় মাধবপুর থানায় বিষয়টি সাধারণ ডায়রী করেছিলেন নিখোজ রমজান’র ছোট ভাই হুমায়ূন। জিডি সুত্রে জানা যায়-মাধবপুর উপজেলার জগদীশপুর চা বাগান এলাকার আব্দুল আওয়ালের ছেলে রমজান মিয়া (৩০) মোটর সাইকেলে যাত্রী পরিবহন করে পরিবার চালাত। প্রতিদিনের ন্যায় গত ২৪ নভেম্বর সোমবার সারা দিন যাত্রী বহন করে সন্ধ্যায় জগদীশপুর তেমুনিয়ার মোড়ে যাত্রী বহনের জন্য অপেক্ষা করছিলেন। সন্ধ্যার পর দুইজন অজ্ঞাতনামা যাত্রী এসে উপজেলার শাহজিবাজার দরগা গেইট এলাকায় যাওয়ার জন্য ভাড়া নেয়। ভাড়া সাব্যস্থ হওয়ার পর রমজান তার মোটর সাইকেলে ওই অজ্ঞাত যাত্রীদের নিয়ে দরগা গেইটের উদ্দেশ্য রওয়ানা দেয়। কিন্তু আর ফিরে আসেনি রমজান।  তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে ফোনটি বন্ধ পাওয়া যায়। শেষ পর্যন্ত পুলিশ উদ্ধার করল রমজানের অর্ধগলিত লাশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com