বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে বিদেশ পাঠানোর নাম করে মারধোর ॥ শ্বশুর-শ্বাশুরী আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০১৪
  • ৬৬৫ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের দূর্গাপর গ্রামে মেয়ে জামাইকে বিদেশ পাঠানোর নাম করে মোবাইল ফোনে ডেকে নিয়ে মারধোর করার অভিযোগে শ্বশুর-শ্বাশরীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকালে কাশিমনগর পুলিশ ফাড়ির ইনচার্জ কৌশিক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
পুলিশ সূত্র জানায়- প্রায় ৭/৮ মাস আগে উপজেলার নুরুল্লাপুর গ্রামের দুধ মিয়ার ছেলে আব্দুর রাজ্জাক (২০) ভালবেসে দূর্গাপুর গ্রামে অহিদ মিয়ার মেয়ে শারমিন আক্তার সেলিনা (১৮)কে পালিয়ে বিয়ে করেন। এ বিয়ে সেলিনার পিতা-মাতা মেনে নিতে পারেনি। তাই মঙ্গলবার রাতে মেয়ে জামাই রাজ্জাককে বিদেশ পাঠানোর কথা বলে শ্বাশুরী মোবাইল করে সকালে তাদের বাড়ীতে যেতে বলে। শ্বাশুরীর কথা মতো স্ত্রী সেলিনাকে নিয়ে বুধবার সকাল ১১টায় রাজ্জাক শ্বশুরবাড়ী যায়। শশুরবাড়ী গেলে রাজ্জাককে হাত বেধেঁ মারধোর করে পুলিশে দেয়ার জন্য একটি সিএনজি দিয়ে মাধবপুরের দিকে নিয়ে আসার পথে ধর্মঘর ইউনিয়ন পরিষদের কাছে খবর পেয়ে কাশিমনগর থানার ইনচার্জ এসআই কৌশিক রাজ্জাককে উদ্ধার করে এবং শ্বশুর অহিদ মিয়া ও শ্বাশুরী পারভীন বেগমকে গ্রেফতার করে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে। অপর দিকে শ্বাশুরী পারভীন জানান-জামাই রাজ্জাক তাদের কাছে দু’লক্ষ টাকা দাবি করে। টাকা না দিলে তার ছেলেকে মেরে ফেলার হুমক্কি দেয়া হয় এবং ওই দিন সকালে রাজ্জাক বাড়ীতে গিয়ে টাকা না দিলে আমার ছেলেকে মেরে ফেলার হুমক্কি দিলে আমরা তাকে আটক করে থানায় নিয়ে আসার পথে পুলিশ আমাদের আটক করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com