বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাট পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনে সাংবাদিক লিটনের মনোয়নপত্র সংগ্রহ

  • আপডেট টাইম সোমবার, ২৪ নভেম্বর, ২০১৪
  • ৫৮৯ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট পৌরসভার উপ-নির্বাচনে মনোয়নপত্র সংগ্রহ করলেন চুনারুঘাট প্রেসক্লাবের সেক্রেটারী মোঃ জামাল হোসেন লিটনসহ মেয়র পদে নাজিম উদ্দিন সামছু, স্বতন্ত্র এসকে ইফতেখারুল গণি ও সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সাংবাদিক জামাল হোসেন লিটন গতকাল রবিবার দুপুরে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার জাহাঙ্গীর আলমের নিকট থেকে মেয়র পদে মনোয়নপত্র সংগ্রহ করেন। লিটন পৌর আয়ামীলীগের সভাপতি আবু তাহের মিয়া মহালদারের বড় ছেলে। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন চুনারুঘাট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মহিদ আহমেদ চৌধুরী, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, রিপোটার্স ইউনিটির সেক্রেটারী আবুল কালাম আজাদ, প্রেসক্লাবের অর্থ সম্পাদক মোস্তাক আহমেদ তরফদার মাসুম, সিনিয়র সাংবাদিক হাছান আলী, এস এম সুলতান খান, এস আর রুবেল মিয়া, যুবলীগ নেতা বাবুল মিয়া, ফুল মোহন মোদক, জয়নাল হোসেন রিপন, আব্দুল কাদির প্রমুখ।
উল্লেখ্য যে, গত ১০অক্টোবর মেয়র আলহাজ্ব মোহাম্মদ আলীর অকাল মৃত্যুতে চুনারুঘাট পৌর মেয়র পদ শুন্য হয়। আগামী ২৩ডিসেম্বর চুনারুঘাট পৌরসভার উপ-নির্বাচন অনুষ্টিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com