মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পবিত্র শবে কদর আজ সংসদে প্রথম বক্তব্যেই উন্নয়ন বঞ্চনার কথা বললেন হুইপ জি কে গউছ এমপি হবিগঞ্জ শহরের তিনকোনা পুকুর পাড়ের ওয়ার্কওয়ে নষ্ট হচ্ছে রক্ষণাবেক্ষণের অভাবে নবীগঞ্জে সিএনজি অটোরিকশা মালিক সমবায় সমিতির নগদ অর্থ বিতরণ নবীগঞ্জে ফারিয়া’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল মালিক চৌধুরী আর নেই মাধবপুরে মসজিদের নাম ফলক ভেঙে ফেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ॥ ১৪৪ ধারা জারি লাখাইয়ে হ্যান্ডকাপসহ পালিয়ে যাওয়া আসামি গ্রেফতার শহরে আরও এক কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেফতার হবিগঞ্জ সদর হাসপাতালে দালালদের উপদ্রব ॥ তালিকা পুলিশের হাতে

বাহুবলে বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা

  • আপডেট টাইম শুক্রবার, ২১ নভেম্বর, ২০১৪
  • ৪৫৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ ২২ নভেম্বর সিলেট বিভাগীয় সম্মেলন সফল করতে গতকাল বৃহষ্পতিবার ৩ টায় বাংলাদেশ খেলাফত মজলিস বাহুবল উপজেলা শাখার উদ্যোগে বাহুবল বাজারে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল বছির এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মাওলানা আব্দুল আহাদের পরিচালনায় উক্ত অনুষ্টানে প্রধান মেহমান ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর মাওলানা নিজাম উদ্দিন। বিশেষ মেহমান ছিলেন জেলা সভাপতি মাওলানা আব্দুল্লাহ আকিলপুরী, জেলার সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আনোয়ার আলী, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা নোমান আহমদ, জেলা ছাত্র মজলিসের সভাপতি মোঃ সাইদুর রহমান সানি, জেলা সেক্রেটারী মোঃ হাবিবুর রহমান জালাল। বক্তব্য রাখেন জেলা নির্বাহী সদস্য মাওলানা আব্দুল ওয়াদুদ, মাওলানা আব্দুল খালেক, মাওলানা আব্দুন নুর, মাওলানা সফিকুর রহমান, মাওলানা রজব আলী, মাওলানা অলিউর রহমান, মাওলানা আব্দুস শহীদ, মাওলানা আব্দুল ওয়াহিদ প্রমূখ।
বক্তাগণ বলেন, সারা দেশ থেকে ধর্মীয় অনুশাসনকে মুছে ফেলার জন্য বিশ্বের সকল মুসলিম বিদ্বেশী শক্তি একাট্রা হয়ে গেছে। এমতাবস্থায় যালেমদের হাত থেকে এদেশকে রক্ষা করে একটি সুখি সমৃদ্ধশালী উন্নত দেশ গড়তে হলে ইসলামী শাসনের বিকল্প নেই। এজন্য দ্বীনদার পরহেজগার লোকদেরকে এগিয়ে আসতে হবে, জান-মাল নিয়ে আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়তে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com