বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

বিএনপি জামাতের ষড়যন্ত্র প্রতিহত করতে যুবলীগকে এগিয়ে আসতে হবে-মাহবুব আলী এমপি

  • আপডেট টাইম শনিবার, ১৫ নভেম্বর, ২০১৪
  • ৫০৬ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য এডভোকেট মাহবুব আলী বলেছেন, বিএনপি জামাতের সকল ষড়যন্ত্র প্রতিহত করতে যুবলীগকে এগিয়ে আসতে হবে। বিএনপি জামায়াত যত ষড়যন্ত্র করুক না কেন দেশের সকল যুদ্ধাপরাধিদের বিচার করা হবে। যুবলীগকে ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। দেশের যুব সমাজ অতিতেও কাধে কাধ মিলিয়ে সকল ষড়যন্ত্র প্রতিহত করেছে ভবিষতেও তাদেরকে এ দায়িত্ব পালন করতে হবে। তিনি শুক্রবার উপজেলা যুবলীগ আয়োজিত যুবলীগের ৪২ তম প্রতিষ্ঠা বাষির্কীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন। উপজেলা যুবলীগের সভাপতি মোঃ ফারুক পাঠানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কাউছার মোল্লার পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুর নুর, সাধারন সম্পাদক আলহাজ্ব আতিকুর রহমান, জেলা যুবলীগের সাধারন সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোজাহিদ বিন ইসলাম, আওয়ামীলীগ নেতা শ্রীধাম দাশ গুপ্ত, পৌর যুবলীগ সভাপতি সাব্বির হাসান, যুবলীগ সিনিয়র সহ সভাপতি হাজী তাহের। সভায় সকল ইউনিয়ন যুবলীগের সভাপতি, সাধারন সম্পাদক ও ছাত্রলীগ নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com