বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বিকাশ চন্দ্র রায় নবীগঞ্জ জে.কে মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষানুরাগী নির্বাচিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০১৪
  • ৫২৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ জে.কে মডেল উচ্চ বিদ্যালয়ের নব-নির্বাচিত ম্যানেজিং কমিটির প্রথম সভা গতকাল কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরীর সভাপতিত্বে এবং সদস্য সচিব ও প্রধান শিক্ষক মোঃ আব্দুস ছালামের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন শিক্ষক প্রতিনিধি সলিল কুমার দাশ, মাওঃ আব্দুস ছবুর ও অর্পনা রানী তালুকদার, অভিভাবক সদস্য মাওঃ মোস্তফা আল হাদী, করুনাময় দে বাচ্চুু, অরবিন্দু রায়, রূপায়ন চক্রবর্তী, প্রতিষ্ঠাতা সদস্য এড. রাজীব কুমার দে তাপস। সভায় অভিভাবক সদস্য অরবিন্দু রায় ম্যানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য পদে বিকাশ চন্দ্র রায়ের নাম প্রস্তাব করলে অপর ৩ অভিভাবক সদস্য মাওঃ মোস্তফা আল হাদী, করুণাময় দে বাচ্চুু এবং রূপায়ন চক্রবর্তী এ প্রস্তাব সমর্থন করেন। ফলে উক্ত সভায় সর্ব-সম্মতিক্রমে বিকাশ চন্দ্র রায়কে নবীগঞ্জ জে.কে মডেল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য নির্বাচিত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com