বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সৈয়দ আহমদুল হক পইল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০১৪
  • ৪৬১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গতকাল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্য্যালয়ে পইল উচ্চ বিদ্যালয়ের নব নির্বাচিত ম্যানেজিং কমিটির সদস্যগনের সর্বসম্মত সিদ্ধান্তক্রমে হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হককে পুনরায় ম্যানেজিং কমটির সভাপতি নির্বাচিত করা হয়। সভার শুরুতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জিয়া উদ্দিন সভাপতি মনোনয়নের জন্য প্রস্তাব আহবান করলে অভিভাবক সদস্য মোঃ শাহজাহান মাস্টার হবিগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যান সৈয়দ আহমদুল হকের নাম প্রস্তাব করেন। উপস্থিত অভিভাবক সদস্য জ্ঞ্যান সুন্দর মল্লিক, আব্দুল কাইয়ূম, হাসন আলী মেম্বার, সৈয়দা সালমা আক্তার ও দাতা সদস্য সহ সকল শিক্ষক প্রতিনিধি উক্ত প্রস্তাব সমর্থন করেন।
সভায় সার্বিক সহযোগীতা প্রদান করেন পইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সামসুল হক। এ সময় পইল গ্রামের বিশিষ্ট মুরুব্বী হাজী আম্বর আলী, মোঃ তাজুল ইসলাম, কবির মিয়া, রফিকুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
পরিশেষে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও পইল উচ্চ বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার মোঃ জিয়া উদ্দিন নব-নির্বাচিত কমিটি ও সভাপতিকে অভিনন্দন জ্ঞ্যাপন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com