বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে যুবলীগের অর্ধশতাধিক নেতাকর্মীর যুবদলে যোগদান

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০১৪
  • ৪৭৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে যুবলীগের অর্ধশতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে যুবদলে যোগদান করেছেন। এ উপলক্ষে গত রোববার সন্ধ্যায় জেকে হাইস্কুল রোডস্থ অস্থায়ী কার্যালয়ে অনুষ্টিত যোগদান অনুষ্টানে যোগদানকারী নেতৃবৃন্দকে ফুলের তোড়া দিয়ে আনুষ্টানিকভাবে বরণ করেন পৌর বিএনপির সভাপতি ও প্যানেল মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সেফু, উপজেলা যুবদলের সভাপতি ও পৌর কাউন্সিলর এটিএম সালাম, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মনর উদ্দিন ও পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নুরুল আমীন। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন পৌর শ্রমিক দলের সভাপতি আব্দুল আলীম ইয়াসিনী, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান চৌধুরী, সহ-সভাপতি মহিবুর রহমান, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাহেদ তালুকদার যোগদানকারী যুবনেতা সাইদুর রহমান, সৈয়দুর রহমান প্রমূখ। যুবনেতা নুরুল আমীনের সার্বিক প্রচেষ্টায় যুবদলে উপজেলার দত্তগ্রামের বাসিন্দা ও ওয়ার্ড যুবলীগের যোগদানকারী অন্যান্য নেতাকর্মীরা হলেন মমিন মিয়া, তোফাজ্জুল ইসলাম, আহমদ আলী, সোহাগ, সবুজ আহমদ, এমরান হোসেন, রুবেল মিয়া, তারেক, সুফল মিয়া, মাছুম, সাইফুল, আরশ আলী, সিরাজ মিয়া, নোমান মিয়া, সাফি, মাহমুদ, রুয়েল, সেকুল মিয়া, মোহাম্মদ আলী, ফয়জুল ইসলাম, এনাম মিয়া, তোফাজ্জুল আলী, বরত দাশ ও মোহন মিয়া প্রমূখ। যোগদান অনুষ্টানে বক্তাগণ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ডাকে আগামীতে সরকার পতনের সকল আন্দোলন সংগ্রামে রাজপথে থেকে কাজ করার আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com