বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

লাখাইয়ে গাঁজা সেবনকালে দু’গাঁজাসেবী আটক

  • আপডেট টাইম শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৩
  • ৭০৮ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাইয়ে দু’গাঁজাসেবীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হচ্ছে-পূর্ব বেগুনাই গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে আব্দুল মজিদ (২৫) ও বি-বাড়িয়া জেলার বিজয়নগর থানার কাশিমনগর গ্রামের তাজনুর মিয়ার ছেলে বাবু মিয়া (১৬)। গতকাল সকাল ১০টার দিকে মাদনা ঈদগাহের পার্শ্ববর্তী স্থানে এরা দু’জনে গাঁজা সেবন করছিল। এ খবর পেয়ে মাদনা পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল করিমের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৬শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ব্যাপারে লাখাই থানায় মাদক আইনে মামলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com