শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

মাধবপুরে দুই ডাকাত আটক

  • আপডেট টাইম শনিবার, ১ নভেম্বর, ২০১৪
  • ৭১৮ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে গৃহবধুর শ্লিলতাহানির সময় ডাকাত অভিকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার বেলা দুপুরে উপজেলার ধর্মঘর ইউনিয়নের মালঞ্চপুর গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসি ও পুলিশ সুত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে মালঞ্চপুর গ্রামের দুলাল মিয়ার স্ত্রী তাহমিনা আক্তার (২২) বাড়ির পূর্ব দিকে পুকুরে গোসল করতে যায়। পূর্ব থেকে পুকুর পারের ঝুপরিতে উৎপেতে থাকা পার্শ্ববর্তী নিজনগর গ্রামের আব্দুল মমিন মাষ্টারের ছেলে ৫টি ডাকাতি মামলার আসামি অভি মিয়া (২৫) তাহমিনাকে ঝাপটে ধরে। এ সময় তাহমিনা সুরচিৎকার শুরু করলে অভি তাকে পিটিয়ে মারাক্তক আহত করে। তাহমিনার চিৎকার শুনে পার্শ্ববর্তী লোকজন এগিয়ে এসে অভিকে আটক করে এবং তাহমিনাকে উদ্বার করে। পরে গণদোলাই দিয়ে অভিকে পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা। অপর দিকে তাহমিনার স্বামী ও নরসিংদী জেলার রায়পুরা থানায় খুন, ডাকাতিসহ বিভিন্ন মামলার পালাতক আসামি কুখ্যাত ডাকাত দুলাল মিয়াকে গোপন সুত্রে খবর পেয়ে মাধবপুর এস আই সামস-ই-তাব্রিজ শুক্রবার সকাল ১০টায় ধর্মঘার বাজার থেকে গ্রেফতার করেছে। ডাকাত অভি ও দুলালকে শুক্রবারই আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com