শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জের ৩ জনসহ ভূমধ্যসাগর থেকে ২৯ বাংলাদেশি জীবিত উদ্ধার হবিগঞ্জে হামের প্রকোপ ভয়াবহ অর্ধশতাধিক শিশু হাসপাতালে ভর্তি ॥ হিমশিমে চিকিৎসকরা নবীগঞ্জে যৌতুকের বলি ৪ মাসের গর্ভের সন্তান স্বামীর বিরুদ্ধে মামলা মাধবপুরে গণপিটুনির হাত থেকে রক্ষা পেতে ২০০ রাকাত নফল নামাজ পড়ে মুক্তি পেল চোর যুবক নবীগঞ্জে র‌্যাবে’র অভিযান ২৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩ মাধবপুরে মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার আহ্বান রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে সমাহিত বীর মুক্তিযোদ্ধা আব্দুর নূর সাতছড়ি অরন্যে বিজিবি’র অভিযান পিস্তল, ম্যাগাজিন ও গোলাবারুদ উদ্ধার হবিগঞ্জ মেডিকেল কলেজে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ॥ আহত ১৫ লাখাইয়ে পিকআপ-টমটম সংঘর্ষে মাছ ব্যবসায়ী নিহত ॥ আহত ৪

নবীগঞ্জে র‌্যাবে’র অভিযান ২৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

  • আপডেট টাইম শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে সিলেট-ঢাকা মহাসড়কে একটি হায়েস গাড়িতে তল্লাশি চালিয়ে ২৬ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করেছে র‌্যাব।
র‌্যাবের দাবি, আটক ব্যক্তিরা মাদকদ্রব্য সংগ্রহ ও বিক্রির সঙ্গে জড়িত। গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে নবীগঞ্জ থানার সিলেট-ঢাকা মহাসড়কের রুস্তুমপুর টোল প্লাজা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটকরা হলেন চুনারুঘাট উপজেলার সাড়েকোনা গ্রামের সারু মিয়ার ছেলে হিরণ মিয়া (২২), একই এলাকার কবির মিয়ার ছেলে বায়েজিন মিয়া (২৬) এবং শায়েস্তাগঞ্জ উপজেলার বড়চর (শ্যামপুর) গ্রামের মো. আলফু মিয়ার ছেলে মো. সাকিব মিয়া ওরফে সুমন মিয়া। র‌্যাব সূত্রে জানা যায়, সিলেট-ঢাকা মহাসড়ক দিয়ে একটি কালো রঙের হায়েসে মাদক পরিবহন করা হচ্ছে গোয়েন্দা সূত্রে এমন তথ্য পাওয়ার পর র‌্যাব সদস্যরা রুস্তুমপুর টোল প্লাজা এলাকায় চেকপোস্ট বসিয়ে গাড়িটিতে তল্লাশি শুরু করেন। এ সময় গাড়ি থেকে নেমে তিন ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে র‌্যাব সদস্যরা ধাওয়া করে তাদের আটক করেন। তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে ২৬ কেজি গাঁজা জব্দ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com