মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি স্বর্ণ ও নগদ টাকাসহ ইতালির নথিপত্র লুট অনুমতি ছাড়া বিক্ষোভের চেষ্টা বৈছাআ নেতা মাহদীসহ আটক ৩ ॥ নিরাপত্তার স্বার্থে তাঁদের আটক করা হয়েছে-ওসি জাহিদুর হক নবীগঞ্জে চাঁদা না দেওয়ায় দুবাই প্রবাসী ও স্বজনদের ওপর হামলা আইসিইউতে ভর্তি একজন হবিগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক মনোনীত করায় মোঃ আব্বাস উদ্দিনের কৃতজ্ঞতা প্রকাশ শহরের কামড়াপুর এলাকাবাসীর উদ্যোগে বৃক্ষরোপন অভিযান নবীগঞ্জে স্ত্রীকে নির্যাতন ও যৌতুক দাবীর অভিযোগে স্বামী কারাগারে রামপুরে শিশু অপহরণ মামলায় দুই জনের যাবজ্জীবন কারাদণ্ড হবিগঞ্জ শহরের আদালত পাড়ায় বিচার প্রার্থীদের মধ্যে মারামারি ॥ আহত ৫ হবিগঞ্জ সদর থানা পুলিশের অভিযান পরোয়ানাভুক্ত ৯ আসামি গ্রেপ্তার মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবনে যুবকের পচাগলা মরদেহ উদ্ধার

বানিয়াচঙ্গে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি স্বর্ণ ও নগদ টাকাসহ ইতালির নথিপত্র লুট

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে এক ইতালি প্রবাসীর বাড়িতে গভীর রাতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে নগদ টাকা, বিপুল পরিমাণ স্বর্ণালংকার এবং ইতালি প্রবাসের অত্যন্ত মূল্যবান কাগজপত্র লুট করে নিয়ে গেছে। গতকাল (১৭ আগস্ট) সোমবার রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের পাড়াগাঁও গ্রামে এই ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পাড়াগাঁও গ্রামের বাসিন্দা ফুল মিয়ার বাড়িতে রাত ৩টার দিকে একদল মুখোশধারী ডাকাত হানা দেয়। ডাকাতদল ঘরের প্রবেশ দরজার ছিটকিনি ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সব সদস্যকে জিম্মি করে তাদের হাত-মুখ বেঁধে ফেলে। ডাকাতরা ঘরে থাকা ১২ ভরি স্বর্ণালংকার, স্যামসাং আল্ট্রা ২৪ (ঝধসংঁহম টষঃৎধ ২৫) মডেলের ৫টি দামি মোবাইল হ্যান্ডসেট, নগদ প্রায় ৩ লক্ষ টাকা এবং ইতালি প্রবাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মূল্যবান কাগজপত্র লুট করে পালিয়ে যায়। ডাকাতদল চলে যাওয়ার পর ভুক্তভোগীদের চিৎকারে আশপাশের প্রতিবেশীরা ছুটে এসে তাদের উদ্ধার করেন। ইতালি থেকে সদ্য দেশে আসা মোঃ আতিকুর রহমান জানান, রাত ৩টার দিকে পরিবারের সবাই যখন গভীর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই মুখোশধারী ডাকাতদল আমাদের ঘরে প্রবেশ করে। মুহূর্তের মধ্যে তারা দেশীয় অস্ত্র উঁচিয়ে আমাদের সবাইকে জিম্মি ও বন্দি করে ফেলে। আমার অনেক কষ্টের ও মূল্যবান বিদেশের কাগজপত্র, স্বর্ণ এবং নগদ টাকা তারা ছিনিয়ে নিয়ে গেছে।
এ ঘটনায় অজ্ঞাতনামা ডাকাতদের আসামি করে বানিয়াচং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন গৃহকর্তা ফুল মিয়া।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোঃ নাজমুল হক জানান, ঘটনাটি জানার পরপরই পুলিশের টিম নিয়ে আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অপরাধীদের শনাক্ত করতে বিভিন্ন ক্লু সামনে রেখে ইতিমধ্যে পুলিশের একাধিক টিম মাঠে কাজ শুরু করেছে। দ্রুতই আসামিদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধার করা সম্ভব হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com