শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নোয়াপাড়া থেকে অপহৃত স্কুলছাত্র সিলেটে উদ্ধার নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন নবীগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলাম কাউন্সিল সম্পন্ন ॥ সভাপতি মাওঃ রুহুল আমিন সম্পাদক মাওঃ ওয়াজিদ আলী শহরে ৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার তেলবাহী লরির ট্যাংকার থেকে ৯২ কেজি গাঁজাসহ গ্রেপ্ততার ৩ সিলেট রেঞ্জের নতুন ডিআইজি জাহাঙ্গীর হোসেনের যোগদান মাধবপুরে চা বাগান থেকে বাচ্চা বানর উদ্ধার ॥ রঘুনন্দন রেঞ্জে অবমুক্ত স্বপ্ন সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মাধবপুরে শিক্ষিকার বদলির প্রতিবাদে মানববন্ধন ॥ শিক্ষার্থীদের হট্টগোল সাংবাদিক আইয়ুব খানের মায়ের মৃত্যু

হবিগঞ্জে নতুন সিএনজি স্ট্যান্ড নিয়ে বাস শ্রমিকদের আপত্তি

  • আপডেট টাইম রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ১৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের ঈদগাহ বাইপাস সড়কে নতুন সিএনজি স্ট্যান্ড স্থাপনকে কেন্দ্র করে বাস শ্রমিকদের মধ্যে দিনভর উত্তেজনা বিরাজ করেছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে নতুন স্ট্যান্ডটির উদ্বোধন করা হলে এতে আপত্তি জানান বাস শ্রমিকরা। পরে পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি শান্ত হয়।
জানা গেছে, ঈদগাহ বাইপাস সড়কে স্থাপিত নতুন স্ট্যান্ড থেকে সাধুরবাজার, রাজিউড়া, সুতাং-অলিপুরসহ বিভিন্ন এলাকায় সিএনজি অটোরিকশা চলাচল করবে। তবে নতুন এ স্ট্যান্ড স্থাপন ও সেখান থেকে যাত্রী পরিবহনে দ্বিমত পোষণ করেছেন বাস শ্রমিকরা। এ নিয়ে গতকাল শনিবার সকাল থেকেই স্ট্যান্ড এলাকায় বাস শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হকের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ উভয় পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় বাসিন্দারাও নতুন সিএনজি স্ট্যান্ড স্থাপন নিয়ে আপত্তি জানিয়েছেন। তাদের আশঙ্কা, বাইপাস সড়কের ওই এলাকায় নতুন স্ট্যান্ড চালু হলে যানজট ও জনদুর্ভোগ বাড়তে পারে।
এদিকে নতুন স্ট্যান্ডকে কেন্দ্র করে বাস শ্রমিক ও সিএনজি চালকদের মধ্যে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে বিষয়ে পুলিশ সতর্ক রয়েছে বলে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com